ঘন কালো মেঘ ঢাকা আকাশ! সকালেই বৃষ্টি শুরু কলকাতায়, দক্ষিণের চার জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শহরে মূলত আকাশ মেঘলা থাকবে শুক্রবার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। দিনভর দফায় দফায় বৃষ্টি হবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টির ফলে আগামী কয়েক দিন অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *