গণনার দিন ঝড়বৃষ্টি বাড়বে কলকাতায়



📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। মঙ্গলবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার ঝড়বৃষ্টির দাপট থাকবে সবচেয়ে বেশি। সে দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ওই দিনই রয়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোটগণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *