📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:”দেশের নারী শক্তি দেখছিল। এটা দেখে আমারও খুব দুঃখ হয়েছে যে, যখন মহিলাদের মঙ্গলের জন্য আনা এই বিল পাস করতে ব্যর্থ হয় তখন কংগ্রেস, ডিএমকে, তৃণমূল…দেশের সব পরিবারতন্ত্রী পার্টিগুলি খুশিতে তালি বাজাচ্ছিল। মহিলাদের থেকে তাঁদের অধিকার ছিনিয়ে নিয়ে এরা টেবিল চাপড়াচ্ছিল !” প্রত্যাশ মতোই মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় বিরোধী দলগুলিকে একযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর জন্য় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় পায়নি মোদি সরকার। একজোট থেকে সাফল্য়ের মুখ দেখেছে বিরোধীরা। মহিলা সংরক্ষণ বিলের পক্ষেও হলেও, এর সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার মোদি সরকারের কৌশলের বিপক্ষে ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। শেষ অবধি তারাই শেষ হাসি হাসে। এনিয়ে আজ আগেই কংগ্রেস ও ডিএমকে-র বিরুদ্ধে নিশানা শানিয়েছেন প্রধানমন্ত্রী। “ঘৃণ্য ও তুচ্ছ রাজনীতির” কারণে এই দুই দল সংসদে মহিলা সংরক্ষণ বিল “লাইনচ্যুত” করে দিয়েছে বলে আক্রমণ করেছেন তিনি। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে নির্বাচনী জনসভা থেকে DMK-র বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন।
‘খুশিতে তালি বাজাচ্ছিল, টেবিল চাপড়াচ্ছিল !’ মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় একযোগে বিরোধীদের নিশানা মোদির

