📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:লেকটাউনের বি ব্লকের লেকের সামনে থেকে সোনার বিস্কুট-সহ ভিন রাজ্যের দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে তাঁদের সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন লেকটাউন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁদের আটক করা হয়। জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে উদ্ধার সোনার বিস্কুটের বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে পুরনো ১ ও ২ টাকার নোটও উদ্ধার করা হয়েছে।
কোটি কোটি টাকার সোনা নিয়ে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি! খাস কলকাতায় গ্রেপ্তার ভিন রাজ্যের ২ যুবক

