
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু। মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে অসুস্থ হয়েছিলেন তিনি। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কথা বলতে অসুবিধা হতো তাঁর। সিভিক ভলান্টিয়ার হিসেবে পাওয়া বেতনেই চলত সংসার। স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে তাঁর।

