আজকের আবহাওয়া পরিস্থিতি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলজুড়ে আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আরও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসিয়াস এর মধ্যে লক্ষ্য করা যাবে। বৃষ্টিপাতের কারনে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলেও আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতে সম্ভাবনা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *