ওয়াকফ বিল নিয়ে জেপিসি বৈঠকে তুমুল হট্টগোল, সাসপেন্ড কল্যাণ-সহ ১০ সাংসদ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবারও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুমুল বাগবিতণ্ডা। শাসক এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে তুমুল হট্টগোলের জেরে বানচাল হয়ে গেল JPC বৈঠক। হট্টগোল এমন পর্যায়ে পৌঁছোয় যে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সহ বিরোধী দলের ১০ সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত জেপিসি বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছে।