
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় ২০০টির বেশি আবাসন কর্তৃপক্ষকে নোটিস। পুরসভা সূত্রে খবর, আবাসনে সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে কি না খতিয়ে দেখতে যাবেন আধিকারিকরা। নিয়ম অনুযায়ী কাজ না হলে দিতে হবে জরিমানা। এ নিয়ে চাঁপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং-এর সঙ্গে বৈঠক হয় বৈদ্যবাটি পুরসভার এক্সিকিউটিভ অফিসার রত্না চক্রবর্তীর। বিজেপি বিধায়ক দিলীপ সিং বলেন, ‘পুরসভার নিয়ম মানা হয়নি। তাই নোটিস দেওয়া হচ্ছে। পুরসভার রাজস্ব ক্ষতি হচ্ছে বছরে প্রায় দু’কোটি টাক৷’

