পেরুতে সেনার হেলিকপটার ভেঙে ৮ জওয়ানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, Todays Story : পেরুর দুর্গম ভ্রায়েম (VRAEM) অঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জন সেনার মৃত্যু হয়েছে। পেরুর অন্যতম প্রধান কোকা উৎপাদন অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদী উপত্যকায় (ভ্রায়েম) উদ্ধার অভিযানের সময়ে দুর্ঘটনা ঘটে। পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোক বেঁচে গিয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য লিমায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার কথা জানায়। সেনাবাহিনীর একটি টহল দলের ৩ জন সদস্যকে উদ্ধার অভিযানের পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়। উদ্ধার হওয়া ওই ৩ সেনাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *