
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঐতিহ্যবাহী নবদ্বীপের রাসযাত্রার বিসর্জন শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশনের সামনে এই ঘটনা ঘটে।

