📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ট্রাইবুনালে নিযুক্ত হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রাক্তন বিচারপতিদের মাসিক সম্মানিক বৃদ্ধি করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় কমিশন জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্য প্রাক্তন বিচারপতিরা মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন। ২০ নভেম্বর থেকে বর্ধিত সম্মানিকের হিসাব হবে।
অন্য দিকে, রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে কমিশনের নির্দেশ, বিচারপতিদের সম্মানিক ও অন্যান্য প্রাপ্য খরচ দ্রুত মিটিয়ে দিতে হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রাক্তন বিচারপতিদের নিয়ে বিশেষ অ্যাপিলেট ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। পরবর্তী সময় পরিকাঠামোগত সমস্যা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও বিশ্বজিৎ বসু-সহ কয়েকজন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।
সাম্মানিক বাড়ল ৫০ হাজার! এসআইআর ট্রাইবুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিদের অন্য খরচও দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ

