
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। ২৬ নভেম্বর, লক্ষ্মীবারে অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বাড়িতে পৌঁছে গেল শ্বশুরবাড়ির তত্ত্ব। আইনি বিয়ের সন্ধ্যায় চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রীর হবু বর সিদ্ধার্থ দত্ত। হবু ননদ তত্ত্ব নিয়ে ঢুকতেই দিদির সঙ্গে দাঁড়িয়ে তদারকি করেছেন। ফুলের সাজে আলো ঝলমলে অনুষ্ঠানস্থল। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দুই বাড়ির সদস্যরা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সিঙ্গল টু মিঙ্গল হবেন মিমি চক্রবর্তী। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি। বিয়ে বাড়িতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি ত্রমিলা। জায়ের সঙ্গে সম্পর্ক থেকে হবু দম্পতির বিয়ের সাজ নিয়ে হাসিমুখে অনেক কথাই বললেন অভিনেত্রী।

