
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হাওড়ার শিবপুরে সরকারি জমি থেকে বেআইনি দখলদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিল পূর্ত দপ্তর (PWD)। শিবপুর সাব-ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে ২৫ নভেম্বর জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সরকারি জমি দখল করে থাকা সব দখলদারকে ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

