
নিজস্ব সংবাদদাতা, Todays Story : খড়্গপুরে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। খড়গপুরের ইন্দার বাসিন্দা শশাঙ্ক পাত্র (৪২) পাত্রকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ধৃত যুবক ট্রেনে পাথর ছোড়ার কথা স্বীকার করেছেন।

