
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি হল। পাসপোর্টে তথ্যের অসঙ্গতি থাকার অভিযোগ। সেই নিয়েই লুকআউট নোটিস জারি হয়েছে বলে দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এর আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে যাওয়ার সময় বিমানবন্দরে আটকানো হয় সৌরভকে। সেই নিয়ে কেন্দ্রকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেছিলেন তিনি।

