রক্তক্ষয়ী গ্যাং ওয়ার রোহতকে, নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, Todays Story : হরিয়ানার রোহতকে ভয়াবহ ‘গ্য়াং ওয়ার’। এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হলো চার যুবক। বুধবার রাত একটা নাগাদ খারাওয়ার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ধাবায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাঁচ সশস্ত্র আততায়ী চার চাকা গাড়িতে চেপে ওই ধাবার সামনে আসে। গাড়ি থেকে নেমে তারা সোজা ঢুকে যায় ধাবার ভিতরে এবং চার যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। খাবার টেবিলেই নিহত হন তিন জন। চতুর্থ যুবক পালাতে গিয়েছিলেন। আততায়ীরা তাঁকেও গুলি ছুড়ে হত্যা করে। প্রাথমিক তদন্তের পরে রোহতক পুলিশ জানায়, কিছু দিন আগে বাবা গ্যাং ও হিমাংশু ভাউ গ্যাংয়ের মধ্যে যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে, বুধবার রাতের ঘটনা তারই জের। বুধবার রাতে ধাবাতে যে চার যুবক খুন হয়েছেন, তাঁরা হিমাংশু ভাউ গ্যাংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *