
নিজস্ব সংবাদদাতা, Todays Story : সংবিধান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশানায় বিরোধীরা। নিশানায় ‘দিমাগি নকশালরাও’। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে একাধিক সংবাদপত্রে প্রধানমন্ত্রীর লেখা নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস না-হওয়ার জন্য নাম না-করে প্রধান বিরোধী দল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, কোনও শক্তি মহিলা সংরক্ষণ আটকাতে পারবে না।

