
নিজস্ব সংবাদদাতা, Todays Story : হাওড়ার বালি এলাকায় বিজেপির হাওড়া জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য মনোজ সিংয়ের ছেলের উপর হামলার অভিযোগ উঠেছে। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ওই যুবকের মাথায় আঘাত লেগেছে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

