
নিজস্ব সংবাদদাতা, Todays Story : অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনায় চার জনের মৃত্যু। গুরুতর জখম আট জন। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বিয়ের অনুষ্ঠান থেকে একটি গাড়িতে তাডিপাটরি ফিরছিলেন জনা দশ-বারো লোক। রায়ালাচেরুভু এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়ি। মৃত ও আহতরা নন্দলাপাডু ও কাভেটি সমুদ্রম এলাকার বাসিন্দা।

