
নিজস্ব সংবাদদাতা, Todays Story : জানুয়ারি মাসে দু’বার পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ এবং ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী আসতে পারেন কলকাতায়। ৭ জানুয়ারি প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হবে। এই দুই দিনের মধ্যে একদিন সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।

