
নিজস্ব সংবাদদাতা, Todays Story :২০২৬ সালের মিস ইউনিভার্স হলেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সি জেনিফার ব্যারেটো। ২৪ নভেম্বর, মঙ্গলবার পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তিনি ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা হন। এটি পুয়ের্তো রিকোর ষষ্ঠ মিস ইউনিভার্স শিরোপা। ২০ বছর আগে ২০০৬ সালে জুলিইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন। মনোবিজ্ঞানে স্নাতকোত্তর জেনিফার ব্যারেটো পেশাগত জীবনে মানসিক স্বাস্থ্য, পারিবারিক হিংসা মেটানো ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করছেন।

