খড়্গপুরে ঢোকার আগে চলন্ত ট্রেনে পাথর হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। অভিযোগ, খড়্গপুরে ঢোকার আগেই কিছুক্ষণ আগেই হাতিগোলা ব্রিজের কাছে ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাতে একটি কামরার জানলার কাচ ভেঙে যায়। বেঁকে যায় শিকও। ওই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত করছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *