ডিসেম্বরেই হরিণঘাটায় অম্বানী! হবে ক্যাম্পাকোলা কারখানার ভূমিপূজন, সিঙ্গুরে গাড়ি শিল্পও শীঘ্রই, জানিয়ে দিলেন শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা, Todays Story : রাজ্যে শিল্প তথা কর্মসংস্থানের প্রশ্নে আরও কিছুটা আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে গাড়ি কারখানা ফিরতে পারে, সে আভাস দিন তিনেক আগেই মিলেছিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে জানালেন যে, অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়েও তাঁর কথা হয়ে গিয়েছে। একই সঙ্গে জানিয়ে দিলেন নদিয়ার হরিণঘাটায় অম্বানীদের কারখানার ভূমিপূজনের তারিখ।একটি টেলিভিশন সাক্ষাৎকারে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন যে, ‘‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’’ মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারেই জানান যে, সিঙ্গুরে জমি দিতে তাঁর সরকার প্রস্তুত। উপযুক্ত মূল্যে সরকার জমি কিনে নিয়ে শিল্পের জন্য হস্তান্তর করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *