ভবানীপুরে ফের ‘প্রাক্তন’ ও ‘বর্তমান’ দ্বৈরথ! গুরু নানক জয়ন্তীতে সন্ত কুটিয়ায় শুভেন্দু-মমতা

নিজস্ব সংবাদদাতা, Todays Story : গুরু নানক জয়ন্তীর বিকেলে ফের এক বার রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে ভবানীপুর। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে ভবানীপুরের সন্ত কুটিয়া গুরুদ্বারে যেতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদ্বার সূত্রে জানা গিয়েছে, দু’জনেই যাবেন, তবে পৃথক সময়ে। স্থানীয় বিধায়ক হিসেবে সন্ধ্যা ছ’টার পর সন্ত কুটিয়া গুরুদ্বারে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি সেরে ফেলেছে কলকাতা পুলিশ। তবে পুলিশ-প্রশাসনের বাড়তি নজর রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে। দু’জনকেই আমন্ত্রণ জানানোর প্রস্তুতি সেরে ফেলেছেন গুরুদ্বার কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *