
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৬। রাজ্য সরকারের MSME ও বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন প্রায় ৫,০০০ শিল্পী। ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প ও কারুশিল্পের সম্ভারই মূল আকর্ষণ।

