আকভানের জের কি ফের ভিজবে বাংলা?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরে জন্ম নিল চলতি বছরের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’। মঙ্গলবার ভোররাতে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ক্রমশ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আকভান। শুক্রবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর পরোক্ষ প্রভাবে বুধবার থেকেই বদলে যেতে পারে বাংলার আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *