📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অসমের গোলাঘাটে কাজিরাঙা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুরে ট্রাভেলার ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে মৃত কমপক্ষে ১০ জন। পুলিশ জানিয়েছে, কন্টেনার ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর কর্নাটকের। ট্রাভেলার গাড়়িতে যাঁরা ছিলেন তাঁরা অধিকাংশ কলেজ পড়ুয়া। ওই ট্রাভেলারে ৩৫ জন ছিলেন বলে সূত্রের খবর।
কাজিরাঙায় গাড়ি-ট্রাক সংঘর্ষ, মৃত অন্তত ১০ পড়ুয়া

