📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তাজপুরের সমুদ্র সৈকতে বন্দর গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। প্রাথমিক কাজ শুরু হলেও তা গড়ে ওঠেনি। রাজ্যে পালাবদল ঘটেছে। ক্ষমতায় এখন বিজেপি সরকার। ভোটে জেতার পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরে মন্দারমণিতে বন্দর গড়ে তোলার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারা। তবে তাজপুরে নয়, মন্দারমণি এলাকার দাদনপাত্রবাড় মৌজায় গড়ে তোলা হবে বলে জানান। ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে।
মন্দারমণির কাছে দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর গড়ার প্রক্রিয়া শুরু

