SSC Group D নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ পার্থ চট্টোপাধ্য়ায়ের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছ’টি শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক। শারীরিক অসুস্থতার কারণে আদালতের দোতলায় উঠতে পারেননি পার্থ। গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *