📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ফের আবহাওয়ার পরিবর্তন রাজ্যে। মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই পর্ব চলতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
ফের দক্ষিণবঙ্গে একাংশে বৃষ্টির সম্ভাবনা

