গুরুগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যুবককে গুলি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দিওয়ালির পরের দিন গুরুগ্রামে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। সোমবার সকালের ঘটনায় গুরুগ্রামের পাতৌদি এলাকায় সিধ্রাওয়ালি গ্রামের বাস স্ট্যান্ডে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক সিধ্রাওয়ালি গ্রামেরই বাসিন্দা। ওই গাড়িটিকে দীর্ঘক্ষণ বাসস্ট্য়টান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় লোকজনের। তাঁরা গাড়ির কাছে গিয়ে উঁকি মেরে দেখেন চালকের আসনে সিট বেল্ট বাঁধা পরা ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ জানিয়েছে, গাড়ির গায়ে অনেক বুলেটের চিহ্ন ছিল। কার্তুজের অনেক ফাঁকা খোল উদ্ধার হয় আষপাশ থেকে। যুবককে খুব কাছ থেকে থেকে গুলি করা হয় বলে সন্দেহ পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *