📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ট্রাক্টর-ট্রলি উল্টে উত্তরপ্রদেশের চিত্রকূটে এক শিশু-সহ চার পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম ১২ জন। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কে রায়পুরা থানা এলাকার রামনগর টাউনে দুর্ঘটনা। ট্রাক্টর-ট্রলিতে চেপে পুণ্যার্থীরা প্রয়াগরাজ থেকে শনিবার চিত্রকূটে গিয়েছিলেন দীপদান উৎসবে যোগ দিতে। সেখান থেকে ফেরার সময়ে রবিবার রাত আড়াইটে নাগাদ জাতীয় সড়কের উপরে ট্রাক্টরের অ্যাক্সেল ভেঙে যায়। তার জেরে আচমকাই রাস্তায় ট্রলি সমেত উল্টে যায় ট্রাক্টর। চার তলায় চাপা পড়েন অনেকে। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।
ট্রাক্টরের অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনা, উত্তরপ্রদেশে ৪ পুণ্যার্থীর মৃত্যু

