📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি। কালি লেপে দেওয়া হল কবির মুখের অংশে। শুক্রবার সকালে বিষয়টি চোখে পড়ে সকলের। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। নতুন করে ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি।
বাংলাদেশের খুলনার যশোর রোড রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকা ছিল। শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিই নয়, মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়-সহ চিত্রশিল্পী এসএম সুলতান, কাজি নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমানের প্রতিকৃতিও আঁকা হয়। তবে বেছে বেছে কালি লেপা হয় শুধুমাত্র রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেই।
বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি, নিন্দার ঝড় সর্বত্র

