দিল্লিতে গাড়ির শোরুমে আগুন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভয়াবহ আগুনে দিল্লিতে পুড়ে ছাই গাড়ির শোরুম। শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির সাকেতে। ঘটনায় ২ ব্যক্তি জখম হয়েছেন। এর পাশাপাশি, ৬টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে খবর। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখছেন দমকলের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *