জন্মদিনের রাতে অভিষেকের বাড়িতে হামলা! বিজেপি বনাম তৃণমূল! জখম দুই পক্ষের ৭

নিজস্ব সংবাদদাতা, Todays Story : অভিষেকের বাড়ির সামনেই তুলকালাম, ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। জন্মদিনের রাতে অভিষেকের বাড়ির সামনেই তুলকালাম। ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। মারপিটে আহত দু’পক্ষের অন্তত ৭। প্রতিবাদে অবস্থানে অভিষেক।রাতে অভিষেকের বাড়ির সামনে এসে চোর স্লোগান বিজেপি কর্মীদের। পাল্টা স্লোগান মমতা তৃণমূল কর্মীদের। একে অপরকে লক্ষ্য করে ইট, তুমুল হাতাহাতি।

