
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বিজেপি নেতা জেপি নাড্ডার কনভয়ে হামলার মামলায় নাম থাকা উস্তির ইমরান হাসান মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ। ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত নাজরা গ্রামে। স্থানীয় সূত্রের দাবি, ইমরান মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের ঘনিষ্ঠ বলে পরিচিত।

