কালিম্পংয়ের জঙ্গলে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, Todays Story : কালিম্পংয়ের জঙ্গলে ভয়াবহ আগুন! পুড়ছে ছোট-বড় গাছ, বন্যপ্রাণীদের লোকালয়ে ঢোকার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালতা ফরেস্ট এলাকার শুকনো কাশিয়ার গাছে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বৃহত্তর জঙ্গলে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, জঙ্গলের পাশেই রয়েছে পাহাড়। আগুনের শিখা পাহাড়ের জঙ্গলে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। পাশাপাশি চালতা ফরেস্টে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরও দেখা মেলে। আগুনের কারণে তাদের স্বাভাবিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণ বাঁচাতে বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *