কালীপুজোর আগেই লাফিয়ে বাড়ল সোনার দাম, প্রায় ৫ হাজার টাকার মতো বেড়েছে রুপোর দামও

নিজস্ব সংবাদদাতা, Todays Story : কালীপুজোর আগে ফের কিছুটা বাড়ল সোনার দাম। আজ ৪ নভেম্বর স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি যে দাম প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ২৯৪ টাকা করে। রুপোর দাম প্রথমে কমে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রুপোর দামও। কেজিতে প্রায় ৫ হাজার টাকা বেড়েছে রুপোর দাম।আজ ৪ নভেম্বর খাঁটি সোনার দাম প্রতি গ্রামে বেড়ে গিয়েছে ২৯৪ টাকা। প্রতি গ্রামে সোনার দাম হয়েছে ১৪ হাজার ১১৭ টাকা। দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে দাম বেড়েছে ২৮৫ টাকা করে। আজ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দামেও বিরাট বদল দেখা গিয়েছে। প্রতি গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে ১৩৫ টাকা। আজ ৪ নভেম্বর ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ১৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *