
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নির্মাণশৈলীকে আরও কাছ থেকে জানার এক অনন্য প্রয়াস। কলকাতা তথ্য কেন্দ্রে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে চালু হল ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০২৬’-এর। উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ মাদনানি। উপস্থিত ছিলেন চলচ্চিত্র অধিকর্তা শ্রী কৃত্তিবাস নায়েক ও নন্দনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীমতী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।

