
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খোন্দকার আব্দুল হাফিজকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে (বিডিআর বিদ্রোহ) ষড়যন্ত্র, আততায়ীদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

