
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ন্যূনতম মজুরি মাসিক ৩০ হাজার টাকার দাবিতে বাংলাদেশের গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রবিবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। কোনাবাড়িতে পুলিশের কিয়স্কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা বেতন বাড়ানোর দাবিতে স্লোগানও দেন।

