
নিজস্ব সংবাদদাতা, Todays Story : গ্যাংস্টার রণদীপ ভাটি গ্রুপের শুটার এনকউন্টারে নিহত। শনিবার সন্ধেয় নয়ডার সেক্টর-১২৬ এলাকার ওই এনকাউন্টারে খতম আমান ত্যাগী ওরফে মায়া। নয়ডার ডিসিপি প্রীতি যাদব জানিয়েছেন, আমনের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের দুই কর্মীও জখম হন। সূত্রের খবর, আমন সেক্টর-১২৬ এলাকায় ঢুকছে জানতে পেরে স্পেশাল অপারেশন গ্রুপ ও স্থানীয় থানার পুলিশ এলাকা কর্ডন করে রাখে। মোটরসাইকেল আরোহী আমনকে দাঁড়াতে বললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি ছোড়ে পুলিশও। গুলিবিদ্ধ হয়ে জখম আমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমনের বাডড়ি মুজফফনগরে। খুন, তোলাবাজি-সহ এক ডজন ফৌজদারি মামলায় সে অভিযুক্ত ছিল।

