হরিয়ানায় কিন্ডারগার্টেনের ছাত্রীর উপরে হামলা, সাসপেন্ড দুই শিক্ষিকা


নিজস্ব সংবাদদাতা, Todays Story : হরিয়ানার পাঁচকুলায় কিন্ডারগার্টেনের এক ছাত্রীর উপরে তৃতীয় শ্রেণির এক ছাত্রের নৃশংস হামলার ঘটনায় জুনিয়র বেসিক ট্রেনিং প্রাপ্ত দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। ২৮ অক্টোবর স্কুলের মধ্যে হামলা হয়। সিমরানজিৎ কৌর এবং পূজা রানি নামে দুই শিক্ষিকাকে শনিবার সাসপেন্ড করেছেন জেলার এলিমেন্টারি এডুকেশন অফিসার। সূত্রের খবর, দু’দিন অচৈতন্য থাকার পরে শনিবার জ্ঞান ফিরেছে ওই ছাত্রীর। সে এখন চণ্ডীগড়ের PGIMER হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *