
নিজস্ব সংবাদদাতা, Todays Story : দিঘার যাওয়ার রাস্তায় উল্টে গেলো ট্যাঙ্কার।
দিঘার যাওয়ার রাস্তায় রবিবার সাতসকালে আচমকা উল্টে গেলো পিচ বোঝাই ট্যাঙ্কার। হলদিয়া-মেচেদা ১১৬বি জাতীয় সড়কের নিমতৌড়ির চৌরাস্তার ঘটনা। তবে এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটি ময়নার দিকে যাচ্ছিল। নিমতৌড়ি এলাকায় আচমকা ট্যাঙ্কার থেকে পিচ রাস্তায় পড়ে য়ায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পিচে স্লিপ করেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্যাঙ্কারটি।

