চলার পথে রেলগেটের বাধা, ধাক্কা দিয়ে ভাঙল রামলাল

নিজস্ব সংবাদদাতা, Todays Story : জঙ্গল থেকে বেরিয়ে বন্ধ রেলগেটের বাধার মুখে পড়তেই ধাক্কা দিয়ে ভেঙে দিল রামলাল। রেললাইনে উঠে এদিক ওদিক দেখার পরে রেল লাইনের অন্য দিকের রেলগেট ডিঙিয়ে পেরিয়ে যায় সে। শনিবার ভোর রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-টাটানগর শাখার সরডিহা বাঁশতলা রেল স্টেশনের মধ্যবর্তী রাশুয়া রেলগেটে ঘটনাটি ঘটে। রেলগেট ভাঙার ঘটনায় রেলগেটের ক্ষতি হলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলেই রেলের দাবি। পরে এ দিন সকালে রেলের তরফ থেকে ভেঙে যাওয়া রেলগেট মেরামত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *