
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পড়ুয়ারা কতটা শিখছে, তার দায় শিক্ষকদেরই নিতে হবে। বছর শেষে পড়ুয়াদের শেখার অগ্রগতি সন্তোষজনক বলে মনে না-হলে তার ব্যাখ্যাও দিতে হবে ওই শিক্ষককে। এমনকী পরবর্তী ইনক্রিমেন্ট কেন দেওয়া হবে, তাঁকে সেই প্রশ্নেরও জবাব দিতে হতে পারে । আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক স্তরে এই ব্যবস্থা চালুর ভাবনা রয়েছে রাজ্য সরকারের । শুধু তাই নয়, প্রাথমিকে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা শিক্ষক না-রেখে, একজনকে দিয়েই সব বিষয় পড়ানোর ভাবনাচিন্তাও চলছে ৷

