
নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা পুরসভার ওয়ার্ড পুর্নবিন্যাস মামলায় অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বতী নির্দেশ দেওয়ার আবেদন খারিজ বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমার নির্দেশ আদালতের। ফলে কলকাতা পুরসভার ভোটে কোনও বাধা থাকছে না। ৬ সপ্তাহ পরে সবপক্ষের হলফনামা জমা দেওয়ার পরে ফের শুনানি হবে।

