কাজলের দুই ভাইপোর বাড়িতে হানা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, Todays Story : বৃহস্পতিবারই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। ঘটনাচক্রে তার পরেই এ দিন সন্ধ্যায় তাঁর দুই ভাইপো শেখ হুমায়ুন এবং শেখ জাহাঙ্গিরের বাড়িতে হানা দিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা মামলায় এই অভিযান। তল্লাশি চলাকালীন উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং কার্তুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *