
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে অতি গভীর নিম্নচাপ। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য নাম ‘অর্ণব’। বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে শুধু ল্যান্ডফল নয়, তার পরবর্তী গতিপথ নিয়েও বাড়ছে উদ্বেগ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ সোমবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাতের আশঙ্কা না থাকলেও পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাংলার একাধিক জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

