📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তবে পুজো যে পুরোপুরি নির্বিঘ্নে কাটবে তেমন নয়। আবার ঝড়বৃষ্টির কারণে ভেস্তেও যাবে না। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার, চতুর্থীর দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার থেকে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে জেলার সর্বত্র হবে না। দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার থেকে হাওয়াবদলের সম্ভাবনা।
কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ অংশ থেকে বিদায় নিয়েছে বর্ষা! তবে সপ্তমী পর্যন্ত ভোগাতে পারে বৃষ্টি.

